মুম্বইয়ে ধর্ষণ ও নৃশংস নির্যাতনে মহিলা খুনের ঘটনায় তমলুকে এআইডিএসও–র বিক্ষোভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: সম্প্রতি মুম্বাইয়ে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের শিকার হয়ে এক মহিলার মৃত্যুর জন্য দায়ী মোহন চৌহানের কঠোর শাস্তির দাবিতে তমলুকের মানিকতলায় বিক্ষোভ। তাদের আরো দাবি সারা দেশে নারী নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ করা, মদের ঢালাও লাইসেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

তমলুকের মানিকতলা মোড়ে শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন-এর পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রতিমা জানা, সবিতা সামন্ত, শীলা দাস, জয়শ্রী সামন্ত এবং এআইডিএসও-র রাজ্য কমিটির সদস্য সুদর্শন মান্না সহ সন্দীপ মাইতি, রাজকুমার মান্না ও অন্যান্য সদস্যরা।

বিক্ষোভকারীদের পক্ষে প্রতিমা জানা বলেন, সারা দেশ জুড়ে নারী নির্যাতন রুখতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার অপারগ। মুম্বইয়ের নৃশংসভাবে নারী হত্যা ঘটনায় অভিযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মদের প্রসার বন্ধের দাবিতে আজকে এই বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *