দীপাবলির আগে নারায়ণগড়ে মাটির প্রদীপের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৩ অক্টোবর: দীপাবলি মানে মোমবাতি ও প্রদীপের সমাহার। আলোর বিচ্ছুরণ ঘটাতে এই দুইয়ের বাইরে যদিও বা রয়েছে বেশ কিছু আধুনিক বৈদ্যুতিক বাতি। তবে এত কিছুর মাঝে দীপাবলিতে প্রদীপের চাহিদা বরাবরই থাকে।

তাই দীপাবলির আগে নারায়ণগড়ের বেলদা এলাকায় পসরা সাজিয়ে মাটির প্রদীপ বিক্রি করতে বসেছেন দোকানিরা।যদিও দোকানিদের দাবি প্রদীপের চাহিদা বর্তমান সেই অর্থে নেই। দাম কম তবুও কিনছেন না ক্রেতারা। মোমবাতি সহ আধুনিক বাতিতে মজেছে সকলে। তাই আসন্ন দীপাবলীর আগে পসরা সাজিয়ে দোকানিরা মাটির প্রদীপ নিয়ে বসলেও বিক্রি তেমন একটা নেই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *