গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য চাকুলিয়ার হাটোয়ার গ্রামে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ নভেম্বর: সোমবার গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার হাটোয়ার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী নামে ওই ব্যক্তির বাড়িতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঢোকে। শুরু হয় তান্ডব, বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙ্গচুর করে ডাকাত দলটি। পরিবারের সদস্যদের মারধর করে আনুমানিক ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি। এ ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। পরিবারের লোকজনের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *