মেদিনীপুরে দুর্গাপুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৬ সেপ্টেম্বর: সরকারি নিয়ম কানুনকে মান্যতা দিয়ে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে পুজো উদ্যোক্তারা মন্ডপ তৈরি করছেন কি না তা দেখতে মেদিনীপুর শহরের দুর্গাপূজা মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

বুধবার দুপুর নাগাদ কোতোয়ালি থানা, দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা সরেজমিনে পুজো মণ্ডপগুলি খতিয়ে দেখেন। পাশাপাশি কোভিড বিধি-নিষেধ মেনে চলার ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের আবেদন জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। যাতে সাধারণ মানুষ পুজোর সময় অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। এদিন মেদিনীপুর শহরের রাঙ্গামাটি, বিধান নগর, রবীন্দ্রনগর, কেরানিতলা বার্জটাউন সহ শহরের বেশ কয়েকটি বড় পূজা মন্ডপ ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *