সরকারি ঘোষণা অনুযায়ী পাড়ায় পাড়ায় শিক্ষালয় খোলার আগেই খুলেছে চন্দ্রকোনার খিরাটী প্রাথমিক বিদ্যালয়

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: সরকারের ঘোষণার আগেই খুলে গিয়েছে চন্দ্রকোনার খিরাটী প্রাথমিক বিদ্যালয়। সমস্ত করোনা বিধিকে মান্যতা দিয়ে বেশ কয়েক দিন ধরেই চলছে স্কুলের পঠন পাঠন।

সরকারের ঘোষণা, ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে ৭ ফেব্রুয়ারি খুলবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। আর এই ঘোষণায় খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হবে শিক্ষকদের, এমনই জানালেন শিক্ষকরা।

কিন্তু সেই সমস্যাকে সামনে রেখে শিক্ষকরা চালিয়ে যাবেন পাড়ায় পাড়ায় শিক্ষালয়। কারণ তা না হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাবে।
এমনই এক পাড়ায় পাড়ায় শিক্ষালয় সরকারি ঘোষণার আগে থেকেই শিক্ষকরা চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের খিরাটী প্রাথমিক বিদ্যালয়ের। ১৩৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই ভাবেই শিক্ষালয় শুরু করেছে শিক্ষকরা। আর স্কুল খোলাতে বেজায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষকরা। এতদিন অভিভাবকরা বলছেন, ছেলেরা ভুলতে বসেছিল স্কুল, ভুলতে বসেছিল পড়াশোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *