কথা দিয়ে বিয়ে না করায় রানাঘাটে আত্মঘাতী যুবতী, অভিযোগ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: প্রেমে প্রত্যাখ্যান। কথা দিয়ে বিয়ে না করায় আত্মঘাতী যুবতী। অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার রানাঘাট থানার মাটিকুমড়া এলাকায়।

জানাগেছে, গত আট বছর ধরে কল্পনা মজুমদারের সাথে স্থানীয় যুবক পেশায় পুলিশ কর্মী কৌশিক মন্ডলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এরপর তাদের বিয়ে ঠিক হয়ে ম্যারেজ রেজিস্ট্রি প্রক্রিয়া চলছিল। হঠাৎ কৌশিক জানায় এই বিয়ে সম্ভব না। তারপর মানসিক অবসাদে কল্পনা মজুমদার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।

পরিবারের লোকের দাবি, তাদের মেয়ের মৃত্যুর জন্য কৌশিক মন্ডল দায়ী। ঘটনার অভিযোগ জানিয়ে মৃতের পরিবার রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত পুলিশ কর্মী হওয়ায় পুলিশ প্রশাসনের কাছে মৃতের পরিবার সঠিক তদন্ত এবং বিচারের দাবি রেখেছে। বিপরীত দিকে কৌশিকের বাড়ি তালাবদ্ধ। কৌশিকের কাকা জানিয়েছে, আমরা আলাদা পরিবার। বিষয়টা আমরা জানতাম ঘটনার জন্য দুজনেই দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *