অযোধ্যা পাহাড় লাগোয়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে রহস্যজনকভাবে খুন যুবক

সাথী দাস, পুরুলিয়া, ৯ মে: বিয়ে বাড়িতে গিয়ে খুন হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এলাকার বাড়েলহর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া ওই ব্যক্তির নাম লখিন্দর মুর্মু, বয়স আনুমানিক ৪২ বছর। তাঁর বাড়ি অযোধ্যা পাহাড়ের ভুঁইঘোরা গ্রামে। তিনি বাড়ি থেকে বাড়েলোহর গ্রামে এক বিয়ে বাড়ির ভোজ খেতে গিয়েছিলেন। তার পরই দেহ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে মৃত্যু হল তা স্পষ্ট না হলেও খুন বলেই অনুমান স্থানীয়দের।

আরও জানাগেছে, ওই ব্যক্তি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। পরিবারের দাবি, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। রবিবার রাতে সেই ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাঘমুন্ডি থানার পুলিশ। দেহ উদ্ধার করে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান পুলিশ। প্রেমজনিত কারণ, নাকি অন্য কিছু ঘটনার জেরে মৃত্যু তার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *