স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জানুয়ারি: এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকার বাসিন্দা সুরোজ বাসফোর শারীরিক অসুস্থতার জন্য সোমবার সকালে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। কিছুক্ষণ থাকার পর মৃত্যু হয় সুরজের। এই খবর জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসে সুরজের আত্মীয় পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতালে পুলিশ পৌছালে মৃত সুরজের আত্মীয়রা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। পরে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত সুরোজের দাদা ভীম বাসফোর জানিয়েছেন, সকালে আমার ভাইকে ভর্তি করার পর ঠিক ছিল। তারপরে ভাই কি কারণে মারা গেল। চিকিৎসার গাফিলতির জন্যই ভাই মারা গিয়েছে।
অন্যদিকে এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, ঘটনাটি জেনেছি। লিখিত কোনও অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে। পাশাপাশি মেডিকেল বোর্ড বসিয়ে কি কারণে মৃত্যু হল তার তদন্ত করা হবে বলে জানান তিনি।


