কোনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিণ-পূর্ব রেলের এক মহিলা কর্মী

আমাদের ভারত, হাওড়া, ২৯ নভেম্বর: সাঁতরাগাছির সুন্দরপাড়ার কাছে কোনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দক্ষিণ-পূর্ব রেলের এক মহিলা কর্মী। আহত রেলকর্মীর নাম দেবাঞ্জলী মজুমদার(৩৬)। তিনি কলকাতার ঢাকুরিয়ার সেলিমপুরের বাসিন্দা। তিনি সাঁতরাগাছি কারশেডের মেকানিক্যাল বিভাগে কর্মরত। এদিন বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার জন্যে যখন সাঁতরাগাছির কাছে সুন্দরপাড়ায় ১১৭ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন সেই সময়ে দুরন্ত গতিতে ছুটে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। পুলিশ ও স্থানীয়রা তাঁকে তুলে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *