অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ নভেম্বর: এবার মানুষের ঘরে ঘরে পৌছে গেল ভ্যাকসিন। যারা এখনও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়নি তাদের চিহ্নিত করে দেওয়া হল। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে ব্লকে ২১টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ২০টি উপস্বাস্থ্য কেন্দ্রর অধীন গ্রামের বাসিন্দাদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শনিবার একটি উপস্বাস্থ্য কেন্দ্রের অধীন গ্রাম গুলির বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এছাড়াও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ব্লকের গ্রামীন হাসপাতাল থেকে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।


