অনলাইন প্রতারণার শিকার পুরুলিয়ার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, খোয়া গেল ৭২ হাজার টাকা

সাথী দাস, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: অনলাইন প্রতারণার শিকার হলেন অবসর প্রাপ্ত এক পুলিশ কর্মী। খোয়া গেলো ৭২ হাজার টাকা। ফোনে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে ওটিপির মাধ্যমে সেই টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর সাইবাইর ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা পুরুলিয়া শহরের কেতিকা প্রফেসর কলোনি এলাকার।

গত বুধবার পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা প্রফেসর কলোনির বাসিন্দা পেশায় অবসর প্রাপ্ত পুলিশ কর্মী বছর ৬৫-র সৌমেন পালের ফোনে স্টেট ব্যাঙ্কের কর্মীর পরিচয় দিয়ে শুভজিৎ মুখার্জি নামে এক প্রতারক ফোন করেন। জানান ই কম পরিষেবার জন্য তথ্য নেওয়া হচ্ছে এবং এই ফোন করা হয়েছে। ফোন ধরেন সৌমেন পালের ছোট মেয়ে বছর ২৫-এর মৌমিতা পাল। এর পরেই ওপার থেকে ব্যাঙ্ক কর্মী হিসেবে বিশ্বাস তৈরি করে একাধিক বার ওটিপি সংগ্রহ করে প্রতারকরা। কয়েক ধাপে মোট ৭২ হাজার দুইশো টাকা তুলে নেয় তারা। ফোন রাখার পর জানতে পারেন প্রতারকরা টাকা তুলে নিয়েছে। পরে বিষয়টি ব্যাঙ্কে গিয়ে খোঁজ করে দেখেন শুভজিৎ মুখার্জি নামে কোনও ব্যক্তি ওই ব্যাঙ্কে কাজ করে না। বিষয়টি নিয়ে স্থানীয় সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন সৌমেন বাবু।

ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও প্রতারকদের সেই নম্বর সচল রয়েছে। যদিও এখনও পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকা।

প্রতারিত অবসর প্রাপ্ত পুলিশ কর্মী সৌমেন পাল নিজেই একজন পুলিশ কর্মী হয়ে এভাবে প্রতারিত হতে হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পরেননি। এখন একটাই আর্জি পুলিশ ঘটনায় যুক্তদের গ্রেফতার করুক। উদ্ধার হোক খোয়া যাওয়া টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *