আমাদের ভারত, আরামবাগ, ৯ নভেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম বুদ্ধদেব দাস। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার তারাহাট এলাকায়।
জানাগেছে, ওই পুলিশ কর্মী বাঁকুড়ার দুবরাজপুরে তার বাড়ি থেকে সিঙ্গুর যাচ্ছিলেন কাজে যোগ দেওয়ার জন্য। গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরের তারাহাট এলাকায় চলন্ত অবস্থায় বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এরপর স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে তাকে জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ চিকিৎসার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত পুলিশ কর্মীকে দেখতে আরামবাগ মহকুমা হাসপাতালে যান আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ।

