গড়বেতার বহড়াশোল গ্রামে ডাইন সন্দেহে প্রাণ গেল ব্যক্তির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: গড়বেতা থানার বহড়াশোল গ্রামে ডাইন সন্দেহে এক ব্যক্তিকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি নাম রাম মান্ডি (৫২)।

অভিযুক্ত ব্যক্তির নাম সোনা মুর্মু। ছ’মাস আগে অভিযুক্ত যুবকের বাবা মারা যায়। সেই সময় সোনা মুর্মু অভিযোগ করেন, মৃত রাম মান্ডি ডাইন বিদ্যা করে তার বাবাকে মেরে ফেলেছে। অভিযোগের ভিত্তিতে সেই সময় সাঁওতাল সমাজের মুরুব্বিরা সালিশি সভা করে বিষয়টি মিমাংসা করে দেয়। কিন্তু যত দিন গড়ায় এই ঘটনা আরও জোরালো হতে থাকে। আজ রবিবার গ্রামের একটি ধান জমির পাশ থেকে রাম মান্ডির মৃতদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ডাইন অপবাদ দিয়েই তাকে মেরে ফেলা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। 

ইতিমধ্যেই জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি, ডিএসপি সহ গড়বেতা থানার আধিকারিকদের উপস্থিতিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে কয়েকজন গ্রামবাসীকে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *