প্রতিমা নিরঞ্জনের জন্য গারুলিয়া বাবুঘাট সংলগ্ন একটি নতুন ঘাট তৈরি করা হচ্ছে গারুলিয়া পৌরসভার তরফে

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ সেপ্টেম্বর: দুর্গা পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কিছু দিন। তার আগে সেজে উঠতে চলেছে গারুলিয়া পৌরসভার অন্তর্গত গঙ্গার ঘাটগুলি। প্রতিমা নিরঞ্জনের জন্য গারুলিয়াতে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি গঙ্গার ঘাট। গারুলিয়া পৌরসভা এলাকার বেশিরভাগ প্রতিমা নিরঞ্জনের জন্য আনা হয় গারুলিয়া বাবুঘাটে কিন্তু সেখানে দীর্ঘদিন ধরেই বিসর্জনের জন্য সুব্যবস্থা না থাকায় সমস্যার মুখোমুখি হতে হতো প্রতিমা নিরঞ্জনের জন্য আসা পুজো উদ্যোক্তাদের সেই দিকে নজর রেখে গারুলিয়া পৌরসভার তরফ থেকে গারুলিয়া বাবুঘাট সংলগ্ন অংশে বিসর্জনের জন্য নতুন ঘাট তৈরি করা হচ্ছে যে কাজ পরিদর্শন করেন গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাস গারুলিয়া পৌরসভার উপ পৌর প্রশাসক অশোক সিং সহ গারুলিয়া পৌরসভার ইঞ্জিনিয়ারেরা।

এদিন ঘাট পরিদর্শনের পর গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাস জানান, প্রাথমিকভাবে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আরও বেশি টাকা প্রয়োজন এই কাজের জন্য সেই কারণে পুজোর আগে ঘাঁটি তৈরি করে খোলার লক্ষ্য রয়েছে সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি সম্পন্ন করা হবে চেষ্টা চলছে মহালয়ার আগে এই কাজটি সম্পন্ন করার। কারণ এই বছর থেকেই এই নতুন ঘাটটিকে প্রতিমা বিসর্জনের জন্য খুলে দেওয়ার পারিকল্পনা রয়েছে পৌর সভার।

এই বিষয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাস বলেন, “আমরা চাই দুর্গা মূর্তি বিসর্জন সুষ্ঠ ভাবে যাতে হয়। যে ঘাট গুলো আছে সেগুলোতে চাপ পড়ে যায় এবং ভিড় বেশি হয়। তাই এই নতুন ঘাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ লাখ টাকা বাজেট করা হলেও সেটা ভবিষ্যতে বাড়বে। কারণ আমরা চাই এই ঘাটটা প্রতিমা বিসর্জনের জন্য একেবারে সুন্দর করে তৈরী করতে। এখানে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে প্রতিমাকে সুষ্ঠ ভাবে বিসর্জন করা সম্ভব হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *