কাঁসাই নদীর পলিতে তিনদিন আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: দাসপুর থানার গুড়লি গ্রামের পাশে কাঁসাই নদীর পলিতে আটকে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করলেন গ্রামবাসীরা। পরে দাসপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাঁসাই নদীর জলে এক ব্যক্তির দেহ একই জায়গায় ভাসতে দেখা যায়। গ্রামবাসীরা প্রথমে মৃতদেহ ভেবে বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু তিন দিন ধরে একই জায়গায় আটকে থাকায় গ্রামের কয়েকজন সেখানে গিয়ে দেখেন আটকে থাকা ব্যক্তি তাকাচ্ছেন। এরপরই নৌকা নিয়ে সেখানে পৌঁছে তাকে পলি থেকে টেনে তোলেন। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে ওই ব্যক্তিকে হাসপতালে ভর্তি করা হয়। এসডিপিও জানিয়েছেন, বছর পঞ্চান্নর ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *