এক ব্যক্তিকে মদের সাথে বিষ খাইয়ে খুনের অভিযোগ শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জানুয়ারি: এক ব্যক্তিকে মদের সাথে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ তুললো পরিবার। ঘটনাটি শান্তিপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কারিকর পাড়ার। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধে নাগাদ সাকিবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বেশ কিছু বন্ধু বান্ধব। রাত এগারোটা নাগাদ তার বন্ধু-বান্ধবরা সাকিবুলকে মদ্যপ অবস্থায় বাড়িতে দিয়ে যায়। সকাল হতেই সাকিবুল ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের। সাকিবুলকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

রহস্যজনক এই ঘটনায় পরিবারের মনে অভিযোগ দানা বাঁধে, সাকিবুলের পরিবারের অভিযোগ, গতকাল রাতে তার দুই বন্ধু সাকিবুলকে বাড়িতে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। পরিবারের অভিযোগ, সাকিবুলকে মদের সাথে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। বর্তমানে সাকিবুলের বয়স আনুমানিক ৪১ বছর। মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

যদিও সাকিবুলের এই মৃত্যুর ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সাকিবুলের পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *