জে মাহাতো, মেদিনীপুর, ৬ মার্চ: ভস্মীভূত হল একটা মাটির বাড়ি। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার মুরাদপুর এলাকার।
ঘটনায় জানা যায়, শনিবার দুপুর নাগাদ মুরাদপুরের শেখ আবু কালামের বাড়িতে হঠাৎ করে আগুন দেখতে পায় এলাকাবাসী এবং বাড়ির পরিজনরা। মাটির ঘরের চাল ওয়ালা বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এলাকাবাসীরা আগুন নেভানোর জন্য চেষ্টা চালাতে থাকেন। অবশেষে ঘণ্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে বাড়ির প্রায় সমগ্র অংশ পুড়ে গিয়েছে। কীভাবে ঘটল এই ঘটনা, তাঁরা নিজেরাও জানেন না। তবে তাদের প্রাথমিক অনুমান বাড়ির কোনো রান্নার আগুন থেকে এই আগুন লাগতে পারে।

