ঝাড়গ্রামের আমলাচটিতে হাতির হানায় মৃত্যু হল এক বন কর্মীর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুন: হাতির হানায় মৃত্যু বন কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের অামলাচটি ভেষজ উদ্দ্যানে। গতকাল সারা দিন ভেষজ উদ্দ্যানের ভিতর ঢুকেছিলো চারটা হাতি। অনেক চেষ্টা করেও তাদের বার করা সম্ভব হয়নি। শেষে ফরেষ্টের হুল্লা পর্টির দল এবং পুলিশ সন্ধ্যেবেলা সেখানে পৌছায়। হাতিকে তাড়ানো শুরু করলে হাতিগুলোকে বার করতে উদ্যানের গেট খুলে হাতি বেরনোর রাস্তা করে দিতে গিয়েছিল বুদ্ধদেব শবর। তখনই একটা হাতি দ্রুত ছুটে এসে বুদ্ধদেব বাবুকে ধরে আছাড় মারে। সাথে সাথে গ্রামবাসীরা চিৎকার করলে বুদ্ধদেব বাবুকে হাতিটি ছেড়ে দিলেও ততক্ষণে বুদ্ধদেব বাবুর ডান পায়ে গুরুতর আঘাত করে হাতিটি।

স্থানীয় মানুষজন ও পুলিশ তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু রাতে হটাৎই তার অবস্থার অবনতি ঘটে এবং বুদ্ধদেব বাবু মারা যান। বন কর্মী বুদ্ধদেব বাবুর মৃত্যুর খবর পাওয়ার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *