অন্ডালে বাড়িতে ঢুকে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, বাধা দেওয়ায় হাত কাটলো মহিলা রেল কর্মীর 

জয় লাহা, দুর্গাপুর, ২৫ নভেম্বর: বাড়িতে ঢুকে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে ছিনতাই। বাধা দেওয়ায় ধারালো অস্ত্রে হাত কাটল মহিলা রেল কর্মীর। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডাল রেলকলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার আতঙ্কে সিঁটিয়ে রেল কলোনীর বাসিন্দারা।

ঘটনায় জানাগেছে, আক্রান্ত সুপর্ণা মিস্ত্রি, অন্ডাল রেল স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী। অন্ডাল রেলকলোনি আবাসনে একা থাকেন। বিগত ৮ বছর ধরে ওই আবাসনে থাকেন। ঘটনার বিবরণে তিনি জানান,” বুধবার রাত আটটা নাগাদ এক দুষ্কৃতী আবাসনে ঢোকে। প্রথমে বুঝতে পারিনি। আচমকা ঘরের লাইট বন্ধ হয়ে যায়। মোবাইলের আলোতে দেখতে পাই, কেউ হামাগুড়ি দিয়ে বাড়ির ভেতর ঢুকল। মুখোশ পরা। তার পরই গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখে। তারপরই সুপর্ণা দেবীর সোনার গলার হার, আংটি, শাঁখা পলা বাঁধানো ছিনিয়ে নেয়। বাধা দেওয়ায় ওই দুষ্কৃতির সঙ্গে ধস্তাধস্তি হয়। শ্লীলতাহানির চেষ্টা করে।” তিনি আরও বলেন,” কোনক্রমে আবাসনের বাইরে বেরিয়ে চিৎকার শুরু করতেই পিছনের দরজা দিয়ে চম্পট দেয়। হাত কেটে যায় ধারালো অস্ত্রে।’

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।বৃহস্পতিবার সকালে রেল পুলিশকে বিষয়টি জানান সুপর্ণা দেবী। রেলকলোনীতে এধরনের ঘটনায় আতঙ্কিত রেল কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *