পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের “মানবী বিদ্যাচর্চা কেন্দ্র” র ব্যবস্থাপনায় “সেবা সংকল্প অভিযান ২০২৬” এর অন্তর্গত সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এক আলোচনা-চক্র অনুষ্ঠিত হয় সিস্টার নিবেদিতা প্রেক্ষাগৃহে। যার মূল ভাবনা ছিল, “নারী মর্যাদা রক্ষায় অনন্য সংকল্প- বিদ্যাসাগরের উৎসর্গীকৃত সমাজ- সেবা।” অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, শিক্ষাক্ষেত্রে সামগ্রিক পরিবেশ মেয়েদের মর্যাদার সাথে লেখাপড়া করার উপযোগী করে গড়ে তোলার গুরুত্ব এবং তার সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের দূরদর্শিতা ও লক্ষ্যের কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ কলা ও বাণিজ্য অনুসদ অধ্যাপক অরিন্দম গুপ্ত ও মাননীয় নিবন্ধক ড. জয়ন্তকিশোর নন্দী। সম্মানীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মনাঞ্জলী বন্দ্যোপাধ্যায়, বাংলা বিভাগ, অধ্যাপক ইন্দ্রনীল আচার্য, ইংরাজী ভাষা, সাহিত্যও সংস্কৃতি বিভাগ, ড.সঞ্জয় জয়সয়াল, সহযোগী অধ্যাপক, হিন্দি বিভাগ, ড.দুলি হেমব্রম, সহযোগী অধ্যাপক, সাঁনতালি বিভাগ এবং শ্রীমতী শ্বেতা বসাক চক্রবর্তী, সহকারী অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ।

আমন্ত্রিত বক্তারা লিঙ্গ সমতা নিয়ে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন দিক ও তারসঙ্গে সমসাময়িক জীবন ও সেবা- সংকল্প অভিযানের সম্পর্ক বিষয়ে আলোকপাত করেন।

