বাড়ি থেকে কিছু দূরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ইসলামপুরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৮ জানুয়ারি: বাড়ি থেকে কিছুদূরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বেলচুড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম মহম্মদ মফিজ (৬০)। বাড়ি ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলচুড়ি এলাকায়।

পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় কোনো এক কাজে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মহম্মদ মফিজ। তার শ্বশুরবাড়ি ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের পাটাগোড়া এলাকায়। শনিবার ভোরবেলা ওই ব্যক্তিকে তার বাড়ির কাছে কেউ ফেলে দিয়ে চলে যায়। তাকে জখম অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে আসার জন্য গাড়িতে ওঠানোর সময় তার মৃত্যু বলে পরিবারের সদস্যদের দাবি।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিএসএফের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ওই ব্যক্তির গুরু পাচার কাজের সাথে যুক্ত ছিল বলে স্থানীয়দের দাবি।

অন্যদিকে এবিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্করকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, খবর পেয়েছি একজন গুলিবিদ্ধ হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়ে পুলিশ। তবে এখনও পর্যন্ত বিএসএফ ও পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ জমা পরিনি। তবে বিএসএফ গুলি চালিয়েছে কি না তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *