আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১২ জানুয়ারি: মেমারিতে মধুচক্রের হদিশ। মেমারি থানার কানাইডাঙা এলাকায় জাতীয় সড়কের ধারে একটি দোতলা বাড়িতে হানা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। পাশাপাশি ৮ জন মহিলাকেও সেখান থেকে উদ্ধার করা হয়। ৫ অভিযুক্তদের নাম মোহাম্মদ চাঁদ, বাড়ি কানাইডাঙ্গা এলাকায়।
আনিসুর রহমান বাড়ি তিন্না ইলামপুর এলাকায়,
মেমারী মহেশডাঙা ক্যাম্পের দেবু বালা, রসুলপুরের শম্ভু ক্ষেত্রপাল এবং পূর্ব পলতার বিশ্বজিৎ মন্ডল।

মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং এদিন সেখানে হানা দিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। বুধবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ৫ অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়।

