খড়্গপুর আইআইটির ৭২ তম প্রতিষ্ঠা দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(আইআইটি) খড়্গপুরের ৭২ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল আইআইটি ক্যাম্পাসে। সকাল আটটার সময় দেশের জাতীয় পতাকা এবং প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে ৭২ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর উপদেষ্টা অমিত খারে। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমএইচএএনএস (NIMHANS)-এর প্রাক্তন অধিকর্তা ড: বি এন গঙ্গাধর, আইআইটি খড়্গপুরের প্রাক্তন ছাত্র এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের সিএমডিও রঞ্জিত রথ, প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক বিরেন্দ্র কুমার তেওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

আজকের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মোট ৬৪ জন কৃতী ব্যক্তিদের নানা পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। যেমন চেয়ার প্রফেসর অ্যাওয়ার্ডস, ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, অ্যালোমনি অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মতো পুরষ্কার ছাড়াও অনুষ্ঠানে ২৫ বছরের চাকরি পূর্ণ করা ২২ জন কর্মচারীকেও সংবর্ধনা দেওয়া হয়‌।

অনুষ্ঠানে শ্রী খারে তাঁর বক্তব্যে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *