৬ মাস অন্তর পুরসভার রিপোর্ট কার্ড মুখ্যমন্ত্রী’কে, শো ইওর মেয়র প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ

রাজেন রায়, কলকাতা, ২৮ ডিসেম্বর: শপথ নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠক থেকে ফিরহাদ হাকিম বলেন,
“কোভিডের জন‍্য নির্বাচন বিলম্বিত হয়েছিল। কোভিড শিথিল হওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে। শহরের যে ৬টি পকেটে জল জমে সেখানে নতুন পাম্পিং স্টেশন করা হবে। খালগুলো দ্রুত পরিষ্কার করা হবে।
জল নিষ্কাশনের জন্য পাম্পের শক্তি আরও বাড়ানো হবে। কলকাতা শহরের রাস্তার উন্নতি করা একটা বড় চ্যালেঞ্জ। ৬ মাস অন্তর পুরসভার রিপোর্ট কার্ড পেশ করতে হবে”। তিনি বলেন, “নতুন প্রকল্প চালু হবে। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শো ইওর মেয়র’। যেখানে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলাকার সমস্যা জানানো যাবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদনে অ্যাপের মাধ্যমে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু করা হবে।

রাজ্য সরকারের তরফ থেকে সব হকারদের পাশে দাঁড়ানো হবে। সবার পেটে ভাতের যে নীতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই নীতিতে আমরা বিশ্বাস করি। হকার্সদের পাশে থাকবে পুরসভা।’ এছাড়াও তিনি জানান, “অনলাইনে পুরোনিগমের কাজ হবে। পার্কিং নিয়ে একটা দুর্নীতি হয় তাই সবটা অ্যাপের মাধ্যমে করা হবে। আরও কালচারাল সেন্টার বাড়ানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *