আমাদের ভারত, ২২ এপ্রিল:একে তো হাসপাতালে বেড নেই, তাই নিয়ে হিমশিম অবস্থা। তার মধ্যে বিহারের স্বাস্থ্যব্যবস্থা আরো বড় বিপর্যয় নেমে এসেছে। পার্টনার দু-দুটি প্রথম সারির হাসপাতাল মিলিয়ে পাঁচশোর বেশি চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। তার ফলে ওই দুই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধ হওয়ার মুখে।
সংক্রমিতরা সকলেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের পার্টনা শাখা (এইমস) এবং পাটনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কর্মরত। পাটনা এমসের সুপারেনটেনডেন্ট জানিয়েছেন চিকিৎসক, নার্স, সাফাই কর্মী মিলিয়ে তাদের মোট ৩৮৪ জন কর্মী করোনায় আক্রান্ত। অন্যদিকে পাটনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সুপারেনটেনডেন্ট জানিয়েছেন তাদের মোট ১২৫ জন কর্মী করোনায় আক্রান্ত। এদের মধ্যে ৭০ জন চিকিৎসক। নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৫৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন। সংক্রমিতদের হাসপাতালের তরফে ব্যবস্থা করে আইশোলেশনে পাঠানো হয়েছে।
করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় করোনা পরিস্থিতি গোটা দেশে অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিহারে তার প্রভাব থেকে বাদ পড়েনি।সেখানে ১২ হাজার ২২২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৬ জন করোনা রোগী। গত বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ১ হাজার ৮৯৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখেরও বেশি মানুষ।

