ছাদে আটকে রাখা জল ফেলার প্রতিবাদ, মালদায় প্রতিবেশীর হাতে আক্রান্ত একই পরিবারের ৪ জন

আমাদের ভারত, মালদা, ১০ সেপ্টেম্বর: ছাদে আটকে রাখা জল ফেলার প্রতিবাদ করায় মারধর। জখম হলেন একই পরিবারের চার জন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংলিশবাজার থানার খাসখোলের মাঝিপাড়ায়। আক্রান্তরা হলেন কানাই সরকার (‌৫০)‌, অর্চনা সরকার (‌৪৫)‌, প্রশান্ত সরকার (‌২৫)‌ ও দিবাকর সরকার(‌২৩)‌।

জানা গেছে, অভিযুক্তরা আক্রান্তদের পাশের বাড়ির বাসিন্দা সুভাষ মাঝি ও রোহিত মাঝি। কানাই সরকারের অভিযোগ, ইচ্ছে করে ছাদে বৃষ্টির জল ধরে রাখে তাদের পশের বাড়ির লোকজন। তারপর বৃষ্টি শেষ হলে ওই জল ছাড়ে। এবং এমনভাবে ছাড়ে যাতে সেই জল কানাই সরকারের বাড়ির ওপর পড়ে। বৃহস্পতিবার রাতে একইভাবে বৃষ্টির জল ছাদে আটকে রেখে অনেকক্ষণ পরে সেই জল ছাড়ে অভিযুক্তরা। এই নিয়ে তারা বৃহস্পতিবার রাতে প্রতিবাদ করলে অভিযুক্তরা ৫-‌৬ জন মিলে চড়াও হয় কানাই সরকারের পরিবারের উপর এবং তাদের বেধড়ক মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *