ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কোচবিহারে গ্রেফতার ৪ বিজেপি কর্মীর ১৪ দিনের জেল হেফাজত

আমাদের ভারত, কোচবিহার, ১২ সেপ্টেম্বর: তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূল কংগ্রেস কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ বিজেপি কর্মীকে জেল হেফাজতের নির্দেশ দিল তুফানগঞ্জ মহাকুমা আদালত। আজ তাদের চারজনকে সিবিআই মহকুমা আদালতে পেশ করে সিবিআইয়ের পক্ষ থেকে পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হলেও আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

গত ৫ মে কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী শাহিনুর রহমান। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল কংগ্রেস। ঘটনায় সিবিআই তদন্ত শুরু করে। এরপরই আজ ঈশ্বর দাস, গোবিন্দ দাস, মিহির চন্দ, ঈশ্বর দাস (দুজনের নামই ঈশ্বর দাস) নামে চারজনকে গ্রেপ্তার করে সিবিআই। ৪ বিজেপি কর্মী গ্রেপ্তারের পাশাপাশি দিনহাটার পেটলাতে বিজেপি কর্মী হারাধন রায়ের খুনের ঘটনায় ৭ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে সিবিআই গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। গত ৩ মে হারাধন রায়কে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *