অন্ডালে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় কলকাতা থেকে ধৃত দুই দুষ্কৃতি, আটক গাড়ি

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১০ সেপ্টেম্বর: অন্ডালে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় কলকাতা থেকে ধরা পড়ল দুই দুষ্কৃতি। ঘটনায় ব্যাবহৃত গাড়িটি আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতদের নাম আরশাদ আলি ওরফে সানু, তার ছবি ডাকাতির ঘটনায় সিসিটিভিতে ধরা পড়া ছবির সঙ্গে মিল রয়েছে। অপরজন ব্যাবহৃত  গাড়ির চালক মহঃ শাহনাজ ওরফে সাহেব। 

বৃহস্পতিবার গাড়ির সুত্র ধরেই কলকাতার উল্টোডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসের গত ২ সেপ্টম্বর ২নম্বর জাতীয় সড়কের পাশে দুবচুড়িয়া মোড়ে একটি পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীদের একটি দল। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। পেট্রোল পাম্পে থাকা সিসিটিভির ছবি সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করে ঘটনায় ব্যাবহৃত গাড়িটি। সেই গাড়ির নম্বরের সূত্র ধরে অন্ডাল থানার পুলিশ কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহঃ শাহানাজ ও আরসাদ আলীকে গ্রেফতার করে। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, “তাদের গাড়িটি আটক করা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *