কলাইকুন্ডায় দালমার ৩৫টি হাতি, সতর্ক প্রশাসন

জে মাহাতো, মেদিনীপুর, ২৫ মে: সোমবার সন্ধ্যে নাগাদ হঠাৎ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের দিক থেকে ৩৫ টি হাতির একটি দল খড়গপুরের কলাইকুন্ডা লাগোয়া জোতি জঙ্গলে ঢুকে পড়ে। বনদপ্তর সূত্রে খবর হঠাৎ করে এই দলটি দলমা পাহাড় থেকে ঝাড়গ্রামের জঙ্গলে এসে পৌঁছায়। সেখান থেকে সাঁকরাইল হয়ে কলাইকুন্ডা জঙ্গল এসে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত কোনওরকম ক্ষতি করেনি হাতির দলটি। বর্তমানে জ্যোতি জঙ্গলে হাতির দলটি অবস্থান করছেl প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই হাতিগুলি লোকালয়ে ঢুকে পড়তে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *