শান্তিপুরে বাইকের সঙ্গে টোটোর ধাক্কায় আহত ৩, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জানুয়ারি: বাইকের সাথে টোটোর ধাক্কায় আহত ৩, আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর মেথিরডাঙ্গা জামতলা এলাকায়।

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই এলাকায় একটি বাইকে করে দুই যুবক আসছিল, ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি টোটোর সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুই বাইক আরোহী সহ গুরুতর আহত হয় টোটো চালক, ক্ষয়ক্ষতি হয় বাইক সহ টোটো গাড়িটির। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ। আহত তিনজনকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্যই কি এই পথদুর্ঘটনা নাকি টোটো চালকের ভুলের কারণে দুর্ঘটনা সবটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *