স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ আগস্ট: মেয়েদের শিক্ষা থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর করতে একাধিক জনমূখী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচি অনুযায়ী মহিলাদের স্বনির্ভর করতে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক সহয়তা করা হচ্ছে।
এই প্রকল্পে মহিলাদের ২০ হাজার টাকার ঋন দেওয়া হচ্ছে। তার মধ্যে ১০ হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার এবং ১০ হাজার টাকা ঋন পরিশোধ করতে হবে। সেইমতো উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রামপঞ্চায়েতের প্রায় ২০০ জন মহিলাদের ঋণের জন্য বন্ড দেওয়া হল। তারা আগামী কয়েকদিনের মধ্যে ২০ হাজার টাকার ঋন পাবেন। সেই অর্থ দিয়ে কোনও কাজ করে স্বনির্ভর হতে পারবেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদের সদস্য দধীমোহণ দেবশর্মা সহ অন্যান্য আধিকারিকরা।

