সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: পুরুলিয়া জেলায় ২০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ায় দ্রুত ব্যবস্থা নিল জেলা স্বাস্থ্য দফতর। পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারিন্টটেন্ড কাম ভাইস প্রিন্সিপাল ডঃ সুকোমল বিষয়ী জানান, পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে আজ থেকে দুটি কোভিড ওয়ার্ড চালু করা হল। সেখানে পুরুষ ও মহিলাদের জন্য ৫ টি করে মোট ১০ বেড রাখা হবে। পাশাপাশি মেডিক্যাল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে কোভিড ওয়ার্ডটি প্রস্তুত রাখা হবে।


