ইটাহারে মারুতি গাড়ি থেকে বোমা সহ দুই দুষ্কৃতি গ্রেফতার, অভিযোগের আঙুল বিজেপির দিকে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল: এক মারুতি গাড়ি থেকে দুই দুষ্কৃতি সহ দুটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের গোটবাড়ি মোড় এলাকায়। অভিযোগ বিজেপির দিকে। এদিন একটি মারুতি গাড়িতে করে চালক সহ দুই যুবক গোটবাড়ি এলাকায় গেলে এলাকার বাসিন্দা ও এলাকার তৃণমূল নেতৃত্ব আসলাম আলির নজরে পড়লে গাড়ি আটক করতেই চালক মোর্তুজ আলি পালিয়ে গেলেও কাজল শেখ ও আব্দুল হানিফকে আটক করেন। দেখা যায় গাড়িতে দুটো হাত বোমা রয়েছে এরপর অভিযুক্তদের মারধর ও মারুতি গাড়িটি ভাঙ্গচুর করে বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলি। তাঁর দাবি, অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করেতে হবে নিবার্চন কমিশনকে। কেননা এই বিজেপির দুষ্কৃতিরা এর আগেও ইটাহারে আমাদের কর্মীদের বাড়িতে বোমা মারে তাই দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

যদিও তৃণমূলের আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানান ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। তিনি বলেন, এটা তৃণমূলের নাটক। কেননা রাত দেড়টা নাগাদ যদি ঘটনা ঘটে থাকে তাহলে তৃণমূল নেতৃত্ব আসলাম আলি ও তার অনুগামীরা অত রাতে কি করছিল? আসলাম আলির ওখানে থাকার কথা নয়, ওনার বাড়ি রায়গঞ্জে। ফলে নিজেরাই ঘটনা ঘটিয়ে তিনটি মুসলিম যুবককে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিল। বিজেপি কখনো বোমা নিয়ে রাজনীতি করে না, বিজেপির অনেক ভোট বেড়ে যাওয়ায় কারণে তারা হেরে গেছে বলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তৃণমূলের দুষ্কৃতিদের হাতে আমাদের বিজেপি কর্মীদের মারধর খেতে হচ্ছে বিভিন্ন এলাকায়, তবে যতই ভয় দেখাক আমরাই জিতছি।

যদিও ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গিয়ে অভিযুক্ত দের আটক করে আনলেও, মঙ্গলবার দুপুর নাগাদ বোমা উদ্ধার ও মারুতি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকদের বাড়ি ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে দুই জনের ও সুরুন দুই অঞ্চলে বাড়ি এক জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *