শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরে রক্তদান করলেন ১৫০ জন রক্তদাতা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় প্রাঙ্গনে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই রক্তদান শিবিরে ১৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। নয়াগ্রাম হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।

উল্লেখ্য, রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা এবং মহিলা রক্তদাতার উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শালবনি পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ, মহিলা প্রধান সদস্যরা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী, রক্তদান আন্দোলনের বিশিষ্ট মানুষ জয়ন্তবাবু, ব্লক নেতৃত্ব জ্যোতিপ্রসাদ মাহাতো, কৌশিক হাজরা, কেয়া লোহার, কাকলি সামন্ত, কাঞ্চন চক্রবর্তি, বুলটি সিং, বাসুদেব ভুঁইঞা অসিত ঘোষ সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *