আমাদের ভারত, ২১ ডিসেম্বর: কলকাতা থেকে চিকিৎসা করে আসানসোল ফেরার পথে দুর্ঘটনার কবলে এম্বুলেন্স।
এম্বুলেন্সটি উলটে যাওয়ায় একজন মারা গেছেন। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আসানসোলের সীতারামপুর এলাকার বাসিন্দা কলকাতা থেকে চিকিৎসা করিয়ে এম্বুলেন্স করে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। হটাৎ করে ২ নম্বর জাতীয় সড়জের চাঁদামোড় পেড়িড়িয়ে কালীপাহাড়ি কাছে এম্বোলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনায় এক জন মারা যায়, আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া।

