গাছকে রাখি পরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা খুদে পড়ুয়াদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ আগস্ট: গাছকে রাখি পরিয়ে প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিল খুদে পড়ুয়ারা। আজ সোনামুখী ব্লকের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা সাড়ম্বরে পালন করে রাখি বন্ধন উৎসব।

এদিন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা পরস্পরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বৃক্ষকে রাখি পরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে। এই আয়োজনে বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর ও উৎসবমুখর।

বিদ্যালয় প্রাঙ্গণে বেড়ে ওঠা আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, কদম, জুঁই, অশোক, সবেদা, হরিতকি, মহুয়া , তেজপাতা, দেবদারু, জামরুল ইত্যাদি প্রজাতির গাছকে ছাত্র- ছাত্রীরা রাখি পরিয়ে দেয়। বৃক্ষকে আপনজন হিসেবে গ্রহণ করে তারা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের জন্য সমাজের কাছে বার্তা ছড়িয়ে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, “বিদ্যালয়ে শুধুমাত্র লেখাপড়া শেখানো হয় না। ছাত্র- ছাত্রীদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাও আমাদের অন্যতম দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *