ঐতিহ্য ও ট্রেন্ডের অনন্য মঞ্চ

ঋদ্ধি ভট্টাচার্য, আমাদের ভারত, কলকাতা, ৩০
মে: সম্প্রতি এক বর্ণাঢ্য ফ্যাশন ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উঠে এল “পশ্চিমের ছোঁয়ায় বাংলার অভিজাত আত্মা” থিমের এক অভিনব উপস্থাপনা। আধুনিকতা ও বাঙালিয়ানার মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

নজর কাড়েন মডেলদের মধ্যে রুমি গোস্বামী, মহুয়া দাস, সুস্মিতা শূর রায়, অর্য বর্মন, জিয়া প্রামানিক, তন্বী গাঙ্গুলি, সঙ্গীতা পাতলা এবং শুভাঙ্গি ভট্টাচার্য। তাঁদের সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা অনুষ্ঠানে এনে দেয় আলাদা মাত্রা। মডেলদের সৌন্দর্য ও লুককে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রসাধনী শিল্পীরা। এই দলে ছিলেন বিপ্লব নায়ক, প্রিয়াঙ্কা নস্কর, পৌলমী সাহা, আয়ুশ মন্ডল, প্রিয়া সাহা, রিয়া জানা, আয়েশা খান এবং দেবাশিষ জানা।

অনুষ্ঠানের মূল আয়োজক তৃপ্তি মন্ডলের উদ্যোগ ও পরিকল্পনায় গোটা আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। পোশাক পরিকল্পনায় ছিলেন মহানন্দ মাঝি এবং “ওয়ার উইথ মনাদ্রিজা”, যাঁদের সৃজনশীল ডিজাইনে ঐতিহ্য ও পাশ্চাত্য রুচির মেলবন্ধন স্পষ্টভাবে ধরা পড়ে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক পরিচয় চৌধুরী ও সুপ্রিয় পাল। তাঁদের দক্ষতায় অনুষ্ঠানের নান্দনিকতা আরও জীবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক আবহ, ফ্যাশনের অভিনবত্ব এবং বাঙালির ঐতিহ্যকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার প্রয়াসে এই আয়োজন দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *