হলদিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, গ্রেফতার ২

আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ১৯ এপ্রিল: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হলদিয়ার ভবানীপুর থানা এলাকায়। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, মৃত যুবকের নাম সেখ তাহের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে একটা অনুষ্ঠান দেখে ভোরবেলা বাড়ি ফিরছিল। সেই সময় তাকে চোর সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মারা যায় তাহের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে হলদিয়া ভবানীপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *