ভিক্ষা নয়, ঋন চাইছি, তৃণমূলকে ভোট দিন, উত্তর দিনাজপুরে একদিনে তিনটি জনসভা থেকে মুখ্যমন্ত্রীর আবেদন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল: “ভিক্ষে নয়, চাইছি ঋন, তৃণমূলকে ভোট দিন,” সাধারন মানুষের কাছে এসে নির্বাচনী জনসভায় এমন ভাবেই ভোট প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সোমবার উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জেলায় তিনটি নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কোভিডের জন্য কলকাতায় কোনও জনসভা তিনি করবেন না বলে জানিয়েছেন। কিন্তু জেলায় জনসভা বন্ধ করার ব্যাপারে তিনি কিছু বলেননি। আজ সেইমত উত্তর দিনাজপুর জেলায় তিনটি জনসভা করেন তিনি। এদিন প্রথম সভাটি করেন চাকুলিয়া বিধানসভা এলাকায়। এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ হেমতাবাদ থানার মহারাজা হাট হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। রায়গঞ্জ, হেমতাবাদ, করনদিঘী ও ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, ভিক্ষে নয় ঋন চাই, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবারও সরকারের সরকার গড়ার সুযোগ করে দিন। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিজেপি বহিরাগতদের নিয়ে এসে টাকা ছড়ানোর পাশাপাশি এই রাজ্যে কোভিড ছড়াচ্ছে। বিজেপির সাথে জোট বেধে নির্বাচন কমিশন ভোট একদিনে করল না। মোদীজীর ২৩ তারিখে এরাজ্যে জনসভা আছে সেজন্যই কমিশন এই কাজ করছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দুয়ারে রেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ভাতা এবং কৃষকদের প্রতি একর জমি পিছু ১০ হাজার টাকা করে প্রদানের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি ভোটও বিজেপিকে নয়৷ তৃণমূলকে না জেতালে বাংলা শেষ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *