আমাদের ভারত,৪ জুলাই: উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে ৩০০র বেশি আসনে জিতবে বিজেপি। এমনটাই দাবি করেছেন আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই আদিত্যনাথ বলেছেন, মিম যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি কর্মীরা তা গ্রহণ করবেন। ২০২২-এ বিজেপি সরকার গড়বে।
গত মাসের মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েসি জানিয়েছিলেন,
পরের বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেবে তার দল। এছাড়াও ওম প্রকাশ রাজভরের দল সুহেল দেব ভারতীয় সমাজ পার্টি, আরো কয়েকটি ছোট রাজনৈতিক দল এক সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এই জোটের নাম সংকল্প মোর্চা।
এরই প্রেক্ষিতে যোগী বলেছেন, “আসাদউদ্দিন ওয়েসি আমাদের দেশে একজন বড় নেতা। তিনি যদি ২০২২এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ করেন তাহলে বিজেপি কর্মীরা সে চ্যালেঞ্জ গ্রহণ করবেন। ২০২২এ বিজেপি উত্তর প্রদেশের সরকার গড়বে, তাতে কোনও সন্দেহ নেই।
উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে ৭৫টির মধ্যে ৬৫টি আসনে জিতেছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে এই ফলাফলের কারণে পদ্মশিবিরের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও রাজ্য বিজেপির প্রশংসা করেছেন। সাম্প্রতিক সময়ে করোনা মোকাবিলা নিয়ে যোগী প্রশাসনের সমালোচনা মুখে পড়তে হলেও, স্থানীয় নির্বাচনে এই ব্যাপক সাফল্য বিজেপির আত্মবিশ্বাসকে আবারও তুঙ্গে তুলে দিলো বলে মেনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

