স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুলাই:
করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি এগিয়ে এল নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা রেডক্রস ইউনিটের কর্মকর্তারা। রক্তদান জীবন দান, সেই কথা মাথায় রেখে রবিবার ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বগুলা ইউনিটের পক্ষ থেকে উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউটের নতুন ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যন্য বিশিষ্টজন।
উদ্যোক্তাদের পক্ষ্য থেকে ডঃ অতিন্দ্র কুমার মন্ডল জানান, মোট ৩০০ জন রক্তদাতা করোনা বিধি মেনে রক্ত দান করেছেন। এর পাশাপাশি স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী, নার্সিং স্টাফ, সুইপারদের করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা জানানো হয়।

প্রসঙ্গত, বগুলা রেড ক্রশ সোসাইটির সদস্যরা সুন্দরবনের যস ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় রান্না করা খাবার, জামা কাপড় তুলে দেওয়া হয় অসহায় বিপন্ন মানুষদের হাতে।

