আমাদের ভারত, ২২ জানুয়ারি: বিরোধী দলের জনপ্রতিনিধিদের স্ব-অধিকারকে সুনিশ্চিত করতে বিজেপি বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ ২৪ ঘন্টার প্রতীকি অনশন- অবস্থান করলেন।
অবস্থানে শংকরবাবুর অভিযোগের ৩ মিনিট ৯ সেকেন্ডের ভিডিয়ো পেশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার লিখলেন, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দ্বারা জনগণের টাকায় জন-কল্যাণমূলক কাজে বারংবার বিরোধী দলের জনপ্রতিনিধিদের রাজনৈতিক ভাবে বাধা দানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমার সতীর্থর কর্মসূচিকে সংহতি জানাই। বিজেপির প্রত্যেক বিধায়ক এই লড়াইয়ে ওনার পাশে রয়েছেন।
প্রতিবাদের নির্দিষ্ট কারণগুলো উল্লেখ করে শংকরবাবুর তরফে সমাবেশে ইস্তেহার বিলি করা হয়।

