অদ্বিতীয়ার উদ্যোগে মহিলাদের রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ এপ্রিল: মেদিনীপুরে মহিলাদের পরিচালিত সংগঠন ‘অদ্বিতীয়া’-র উদ্যোগে বুধবার চুয়াড় বিদ্রোহের অবিসংবাদিত নেত্রী রানী শিরোমণির কারাবরণ দিবস স্মরণে এবং রক্তদানে মহিলাদের  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  শিবিরে মোট ৩৯ জন মহিলা রক্তদান করেন। এঁদের মধ্যে অনেকেই এই প্রথমবার রক্ত দিলেন। রক্তদাতাদের চার জন সদ্য আঠারোতে পা রেখেছেন। রবীন্দ্রনাথ ও রাণী শিরোমণির প্রতিকৃতিতে মালা দিয়ে ও চারাগাছে জল ঢেলে শিবিরের সূচনা হয়।শিবিরে সরকারি বিভিন্ন সম্মানে সম্মানিতা সালুয়া পুলিশ ট্রেনিং স্কুলের মুখ্য আইন প্রশিক্ষক ইন্সপেক্টর কবিতা দাসকে সম্মানিত করা হয়।

এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, এমকেডিএ-র চেয়ারম্যান বিধায়ক দীনেন রায়, বিশিষ্ট শিল্পদ্যোগী আনন্দগোপাল মাইতি, চন্দন বসু, সমাজকর্মী-লেখিকা রোশেনারা খান, আইনজীবী তীর্থঙ্কর ভকত, বিশিষ্ট শিক্ষাব্রতী সত্যব্রত দোলই, পুরসভার কাউন্সিলর চিকিৎসক গোলোকবিহারী মাজী, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বর্ষীয়ান সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তী, সমাজসেবী সুব্রত সরকার, আইনজীবী অঙ্কুর প্রামাণিক, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সঙ্গীত শিল্পী রথীন দাস, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা।

অদ্বিতীয়ার পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঞ্চালি চক্রবর্তী, মৌসুমী ভট্টাচার্য, সবিতা মিত্র, রুমা কর, মৃদুলা ভুঁইঞা, তুয়া সাঁতরা, মানোয়ারা বেগম, চৈতালি চক্রবর্তী, কৃষ্ণা চক্রবর্তী, রূপা পড়িয়া, সিক্তা সুঁই প্রমুখ। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *