সাথী দাস, পুরুলিয়া, ২৬ মার্চ: এই প্রথম মহিলা ভোট কর্মী দিয়ে বাঘমুন্ডি ও জয়পুর বিধানসভায় ভোট গ্রহণ কেন্দ্র হল। রাত পোহালেই প্রথম দফার ভোট। তাই ভোট দানের সমস্ত সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে হাজির মহিলা ভোট কর্মীরা|

জানা গিয়েছে, বাঘমুন্ডি বিধানসভায় ১৯টি ও জয়পুর বিধানসভায় ৭টি মহিলা ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। যেখানে মহিলারাই ভোট নেবেন| এদিকে প্রথম এই কাজে যুক্ত হতে পেরে তাঁরা অভিভূত। মহিলা ভোট কর্মী অপর্ণা চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় বাহিনী আছে। নির্বিঘ্নেই ভোট হবে। কোনও বাড়তি চাপ নেই। আমরা খুশি।

