ভুল চিকিৎসায় মৃত্যু এক মহিলার, অভিযোগ ফুলিয়ার এক ডাক্তারের বিরুদ্ধে

ছবি: অভিযুক্ত চিকিৎসক।
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: ভুল চিকিৎসায় মৃত্যু এক মহিলার, অভিযোগ এক ডাক্তারের বিরুদ্ধে। প্রতিবাদে, নার্সিংহোমে মৃত দেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা।নদিয়ার ফুলিয়ার ঘটনা।

অভিযোগ, কয়েকদিন আগে ফুলিয়ার বাসিন্দা মল্লিকা বসাক তাঁর পেটে টিউমার নিয়ে স্থানীয় ড: সৈকত সরকার নামে এক গাইনেকোলজিস্ট ডাক্তারের চেম্বারে দেখান। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা করার পর সুরাহা না হওয়ায় অপারেশনের সিদ্ধান্ত নেন ঐ ডাক্তার। ওই ডাক্তার একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের কথা জানালে ঐ নার্সিং হোম জানায় সেখানে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হয় না। তারপর রাণাঘাটের অন্য একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের জন্য ভর্তি করা হয় রুগিকে। সেখানে সমস্ত পরীক্ষা করে অপারেশন করার পর কিছুক্ষণ ভালো থাকলেও তারপরই আরো অসুস্থ হতে থাকে রুগি। তারপরই সেই রুগিকে রেফার করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে। অভিযোগ, সেই সময় সমস্ত রকম কাগজ পত্র রুগির পরিবার চাইলেও কোনো কাগজপত্র ঐ ডাক্তারের তরফ থেকে দেওয়া হয়নি বরং বলা হয়েছে ফোনে আমি বলে দিচ্ছি আপনারা আমার নাম বললেই ভর্তি হয়ে যাবে। পরে রুগির পরিবার আরজিকরে রুগি নিয়ে গেলে তারা ঐ ডাক্তারের পরিচয় দিলে ভর্তি নেয়। সেখানে আবার অপারেশন করতে বলা হয় রুগির পরিবারকে। সেখানে প্রায় ৪ ঘন্টা অপারেশন করে বলা হয় আগের যে নার্সিং হোমে অপারেশন করা হয় সেখানে ভুল অপারেশন করা হয়েছে যার ফলেই ওনাকে বাঁচানো সম্ভব নয়। পরে মৃতদেহ নিয়ে রানাঘাটের নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রুগির পরিবার। অভিযোগ সেখানে রুগির পরিবারের সদস্যদের মারধর করা হয়।

যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানা নেই। অপারেশন থিয়েটরে কি হয়েছে সেটা শুধু ডাক্তারবাবু বলতে পারবেন।

স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী জানান, আমরা পুরো ব্যাপারটি জানি যেটুকু জানা গেছে ঐ ডাক্তার সৈকত সরকার ভুল অপারেশন করেছেন যার জন্যই এই রকম ভাবে অসময়ে চলে যেতে হলো। আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাবো যাতে ঐ ডাক্তারে কঠোর শাস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *