পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: এক মুখ ও বধির মহিলাকে শ্লীতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার খুড়শি অঞ্চলে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম নেপাল পাত্র। তাকে পুলিশ গ্রেফতার করে আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলে।
ঘটনায় জানা যায়, ওই গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে ছিল, সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই ব্যক্তি মুখ ও বধির মহিলা রান্না করার সময় পেছন থেকে এসে জড়িয়ে ধরে। এর পর তাকে জোর করে চুমু খায় বলে অভিযোগ। পরে কাজ থেকে ফিরলে স্বামী সব ঘটনা জানার পর ওই ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তাকে আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

