আমাদের ভারত, ৬ জুন:
করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কি হওয়া উচিত? যদি পরীক্ষাগুলি হয় তাহলে কিভাবে হওয়া উচিত? আর যদি না হয় তার মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে অভিভাবক, পড়ুয়া তথা সাধারণ মানুষের কাছে মতামত জানতে চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে, সেখানে নিজেদের মতামত জানাতে পারবেন। সবাইকে ৭ জুন দুপুর দুটোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছে।
রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে সেগুলি হল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কিনা। পরীক্ষা হলে তা কীভাবে নেওয়া হবে। আর যদি পরীক্ষার না হয় তাহলে মূল্যায়ন হবে কীভাবে। সরকার আরও জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটি আলোচনা করলেও সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মতামত তারা জানতে চাইছে। আর এই মতামত জানার জন্য তিনটি ইমেইল আইডি দেওয়া হয়েছে। সেগুলি হল
pdssm.spo@gmail.com,
commissionerschooleducation@gmail.com
wbssed@gmail.com
গত বুধবার মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়। তারপরই রাজ্য সরকার জানায়, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা। এছাড়া মনোবিদ ও চিকিৎসকরাও রয়েছেন। এবার তাদের রিপোর্ট জানার আগেই আম জনতা কী চাইছে তাই জানতে চাইল রাজ্য সরকার।



পরিক্ষা দিবো না
পরীক্ষা না হোক,কারণ এখন করোনা পরিস্থিতিতে যদি কারোর যদি করোনায আক্রান্ত হয় তাহলে দাযী কে নেবে
মানুষের জীবন অগে না কি পরিক্ষা
এই বার আপনাদের ইচ্ছা
কিন্তূ যদি কারোর করোনা হয তাহোলে আপনাদের জন্য দাই হবে
এই করণা পরিস্থিতিতে যদি পরীক্ষা হয় তাহলে দায় কে নেবে মানুষের জীবন আগে নাকি পরীক্ষা
যদি পরীক্ষা দিতে গিয়ে কেউ কারণে আক্রান্ত হয় তাহলে আমরা ভাবছি আপনারাই দায়ী আমরা বললাম পরীক্ষা না নেযা হোক এবার আপনার ইচ্ছা নিলেহ আপনারাই দায়ী
Under this dangerous circumstances of covid,the life of students is more precious than a marks sheet of HS or Madyamik. So,according to me the exam should not be taken .
Students can be promoted to the upper standard based on their projects and the previous performances in their school levels.
The exam should not be taken
the marks can be provided based on their projects and previous year performances.
করোনা কঠিন পরিস্থিতিতে পরীক্ষা না নেওয়ায় ভালো। Studentদের vaccination হয়নি। তাদের স্বার্থের কথা চিন্তা করে পরীক্ষা না নেওয়ায় ভালো।
Online exam hole khub valo hoy
Hs parikhsa batil kora hok .
Eei poristhitite exame na neoaii valo bole mone hoi..please batil KO run🙏🏻🙏🏻
Covid-19 maintenance Online examination …
করোনা কঠিন পরিসথিতিতে পরীক্ষা না নেওয়ায় ভালো
করোনার আচরণ বিধি মেনে পরীক্ষা হওয়া উচিত।