দলের বিজয়া সম্মিলনী নিয়ে একি বললেন তৃণমূল নেতা! “মেয়ের বিয়ে হচ্ছে না যে গলায় গামছা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে তাঁদের ডেকে আনতে হবে”

সাথী দাস, পুরুলিয়া, ১৭ অক্টোবর: “এটা কোনও মেয়ের বিয়ে হচ্ছে না যে গলায় গামছা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে তাঁদের ডেকে আনতে হবে। যাঁরা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী এবং সৈনিক তাঁরা কানে শুনেই নিজেরা চলে আসবেন।” এইভাবেই দলের সংগঠনিক বিজয়া সম্মেলনীতে উপেক্ষার অভিযোগের জবাব দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী।

আজ পুরুলিয়া জেলার কাশিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একান্নবর্তী পরিবারেও একটু আধটু ঠোকাঠুকি হয়। তৃণমূল কংগ্রেস বৃহৎ পরিবার। দিনের শেষে সবাই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন। পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।”

পুরুলিয়া জেলা জুড়ে সাংগঠনিক বিজয়া সম্মেলনের পাল্টা সভা করে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ব্লক সভাপতির আহ্বানে বিজয়া সম্মেলনে ডাক না পাওয়া ও বঞ্চনার অভিযোগ উঠছে জেলার সব জায়গাতেই। এই বিদ্রোহ তেমনভাবে কড়া হাতে দমন করতে পারছে না জেলা কমিটি। আর এতেই প্রকট হচ্ছে দলের ফাটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *