পশ্চিমবঙ্গ, না হিটলারের জার্মানি— টুইটারে প্রশ্ন শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ২১ অক্টোবর: “পশ্চিমবঙ্গ না হিটলারের জার্মানি?“ এই প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার সল্টলেকে অভিযান শুরুর ঠিক পরে রাত ১২টা ৪১ মিনিটে তিনি টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা পুলিশ সল্টলেকে শিক্ষক যোগ্যতা পরীক্ষা ২০১৪-র আন্দোলনকারী প্রার্থীদের উপর নৃশংস শক্তি প্রয়োগ করছে রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড অফিসের কাছে তাদের বৈধ অবস্থান বিক্ষোভ জোরপূর্বক শেষ করতে। পশ্চিমবঙ্গ না হিটলারের জার্মানি?”

প্রসঙ্গত, ঠিক ১৫ থেকে ১৬ মিনিটের অভিযান। রাত ১২টা বেজে ১৬ মিনিট নাগাদ বিধাননগর কমিশনারেটের ডিসি ঘোষণা করলেন, এই জমায়েত আইনি নয়, বেআইনি। অভিযোগ, এর পরই সঙ্গে সঙ্গে শুরু হল অবস্থানরতদের তোলার ‘অ্যাকশন’। কার্যত টেনে হিঁচড়ে তিনটি বাসে আন্দোলনকারীদের তোলা হয় বলে অভিযোগ। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের (নট ইনক্লুডেড) ৮৪ ঘণ্টার অবস্থান তুলতে সময় লাগল মাত্র ১৫ থেকে ১৬ মিনিট। রাত ১২টা পর্যন্তও যে জায়গা কার্যত ভিড়ে ঠাসা ছিল মুহূর্তে সব ফাঁকা করে দিল পুলিশ। বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের অনেককেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *