জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: আজ ২৯ আগস্ট রবিবার জাতীয় ক্রীড়া দিবসে সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেদিনীপুর শহরের দু’জন বিরাট মাপের ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মিরবাজারের বাসিন্দা মোহন বাগান ক্লাবে দীর্ঘ ৭ বছর ধরে খেলা ফাস্ট ডিভিশন ক্লাব ফুটবলার ভোলানাথ দত্ত। উনি দীর্ঘদিন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাকাডেমির ফুটবল সেক্রেটারি ছিলেন। বর্তমানে একজিকিউটিভ কমিটির মেম্বার। উনি ১৯৬০ সালে মোহনবাগান ক্লাবে খেলার ডাক পেয়েছিলেন।
সম্বর্ধিত অন্যজন হলেন পাটনাবাজারের বাসিন্দা ও মেদিনীপুর জেলার বিখ্যাত ফুটবলার ও ক্রীড়া প্রশাসক রামানন্দ মুখার্জি।

ইন্ডিয়ান ফুটবল অ্যাসসিয়েশনের এবং ক্রিকেট অ্যাসসিয়েশন অফ বেঙ্গলের জিবি মেম্বার ছিলেন। জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন দীর্ঘ ৪০ বছর। ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের কাউন্সিল মেম্বার ছিলেন ১০ বছর। বর্তমানে উনি মেদিনীপুর স্পোর্টস ডেভলপমেন্ট অথরিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। ব্যাচ, উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে তাদের হাতে সম্মাননা ও সংসাপত্র ও কোভিড জয়ী সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রদ্যুৎ ভট্টাচার্য, পীযূষ ঘোষ, আলোক ঘোষ, মনীষা সাহূ, অভিষেক দাস, রাকেশ দাস।

